1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোনাতলায় জনগণের চাল জনগণের মাঝে বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সোনাতলায় জনগণের চাল জনগণের মাঝে বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রবিউল ইসলাম রবি (বগুড়া)সংবাদদাতা।।
বগুড়া জেলার সোনাতলা থানায় কালোবাজার থেকে জব্দকৃত মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মুল্যের ১৪৯০ কেজি চাল বিজ্ঞ আদালতের নির্দেশে অসহায়, গরীব, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। সরকারি এই জব্দকৃত চালের সাথে জেলা পুলিশ বগুড়া’র নিজস্ব অর্থায়নে আরো ২,১০০ কেজি চাল যুক্ত করে ৫১৬ টি প্যাকেট তৈরি করা হয়।প্রত্যেকটি প্যাকেটে সাত কেজি চালের সাথে আটা,আলু,মিষ্টি কুমড়া,চিনি,ছোলা বুট,খেজুর ইত্যাদি দেওয়া হয়। ইউনিয়ন ভিত্তিক পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী সোনাতলা থানার ০৭ টি ইউনিয়ন এবং ০১ টি পৌরসভায় ৫১৬ টি গরীব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। রবিবার উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা) সার্কেল কুদরত-ই-খুদা শুভ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন