1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৫ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৫ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় ও বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া একজন টাঙ্গাইল ও একজনের বাড়ি নেত্রকোনায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনের বাড়িই ময়মনসিংহে। অন্য একজন নেত্রকোনার বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪১১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কোভিড ডেডিকেটেড জেনারেল বেড ৩৮০টি ও আইসিইউ বেড ২২টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন