1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে চতুর্থ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এই বিজয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন।

পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সিরিজ জয়ে দেশের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায়, ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।

টাইগাররা সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন ৬২ রানে অলআউট করে ৬০ রানে জয়লাভ করে। এর আগে টাইগাররা ২৩ রান, ৫ উইকেট এবং ১০ রানে পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ নিজেদের করে নেয়। তবে চতুর্থ টি-২০ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় রিয়াদের দল।

সূত্র: বাসস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন