1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
লাইভ নিউজ ডেস্ক।।

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা লেগেছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল।

জানা গেছে, মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সার্বিক) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, আমিও বিভিন্ন মাধ্যমে সেতুর সঙ্গে ফেরির ধাক্কার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে বলতে পারব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন