1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে ৫৪ লাখ করোনা টিকা আসবে।

সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

তিনি জানান, এ ৫৪ টিকা লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ দিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ কভিড-১৯ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

বর্তমানে নিবন্ধন করে টিকার অপেক্ষা আছে ১ কোটি ১০ লাখ মানুষ। সরকারের হাতে টিকা আছে ৭০ লাখের মতো, যা থেকে দ্বিতীয় ডোজের জন্য রাখতে হবে।

দেশে বর্তমানে কোভিশিল্ড, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন