1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৮ জন মারা যান।এ নিয়ে চলতি মাসের ৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ১৩৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫২ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬৯ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের ২ জন, নওগাঁর একজন, পাবনার ২ জন। এদের মধ্যে ৪ জন নারী এবং ৭ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৫ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, একজনের বয়স ১০ বছরের নিচে।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। সোমবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন।

এর মধ্যে ২১১ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৪ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭৪ জন।

এদিকে, সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রবিবার রাজশাহীর ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫০ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন