1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উত্তরটা সরাসরি দিলেন না লিওনেল মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

উত্তরটা সরাসরি দিলেন না লিওনেল মেসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

উত্তরটা সরাসরি দিলেন না লিওনেল মেসি। তবে বার্সেলোনার বিদায়ী সংবাদ সম্মেলনে যা বললেন, তাতে আর্জেন্টাইন তারকার কণ্ঠে পিএসজিতে পাড়ি দেওয়ার ইঙ্গিত স্পষ্ট।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কে ইতি ঘটে গেছে মেসির। গত জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ‘ফ্রি এজেন্ট’ ছয় বারের ব্যালন ডি’অর মেসি।

শৈশবের ক্লাবের সঙ্গেই নতুন চুক্তি হওয়ার কথা ছিল ৩৪ বছর বয়সী তারকার। কিন্তু লা লিগার বেতন সীমায় ‘আর্থিক ও কাঠামোগত বাধা’র কারণে এই সুপারস্টারকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে বার্সা। বলতে গেলে দুই পক্ষেরই ইচ্ছের বিরুদ্ধে এই সম্পর্কের ইতি ঘটল।

মেসির নতুন গন্তব্য কি হবে এ নিয়েই এখন সব জল্পনা। রবিবার বার্সেলোনার হয়ে বিদায়ী সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন উঠল স্বাভাবিকভাবেই। মেসির কথায় পিএসজিতে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।

পিএসজিতে যাওয়ার গুঞ্জন নিয়ে মেসি বলেন, ‘পিএসজিতে যাওয়ার অবশ্যই একটা সম্ভাবনা। এই মুহূর্তে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। বার্সেলোনার বিবৃতির পর আমি অনেক ফোন পেয়েছি। এটুকু বলতে পারি, ওদের সঙ্গে চুক্তি নিয়ে কথা চলছে।’

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শৈশবের ক্লাবকে বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত ছিলেন মেসি। বলছিলেন, ‘আমি ক্লাব ছাড়তে চাইনি। এই ক্লাবকে আমি ভালোবাসি এবং এমন একটা মুহূর্ত আমি কখনোই আশা করিনি।’

১৩ বছর বসয়ে বার্সেলোনায় পা রাখা মেসির। কাতালান ক্লাবে খেলেই মহাতারকা হয়ে ওঠা তার। ক্লাবটির হয়ে রেকর্ড ৬৭২ গোল তার। জিতেছেন ১০টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৭টি কোপা দেল লে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন