1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রকোপ বেড়েছে যুক্তরাষ্ট্রে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রকোপ বেড়েছে যুক্তরাষ্ট্রে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কম টিকা নেওয়া অঞ্চলে সংক্রমণের হার বেশি

অনলাইন ডেস্ক।।

করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রকোপ বেড়েছে যুক্তরাষ্ট্রে। এখন প্রতিদিন গড়ে লাখের মতো মানুষ সংক্রমণের শিকার হচ্ছে। সর্বশেষ শীতে ভাইরাসের এমন বাড়বাড়ন্ত দেখা গেছে।

করোনার এমন প্রাদুর্ভাবে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, টিকা নেওয়ার হার বাড়ালে সংক্রমণ কমবে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুসারে, দেশটির ৭০.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছে। আর পুরোপুরি টিকা নিয়েছে ৬০.৯ শতাংশ।

কিন্তু লাখ লাখ মানুষ এখনো টিকাহীন রয়েছে এখনো। বিশেষ করে ফ্লোরিডা ও টেক্সাসের মতো কম টিকা নেওয়া রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

সিডিসির পরিচালক রোশেল ওয়ালেস্কি বলেন, আমরা দেখেছি যদি টিকা দেওয়া না হয়, তবে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হবে। গত জানুয়ারিতে একই পরিস্থিতি দেখা গেছে।

করোনা ছড়ানোর পর গড় এক লাখ সংক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সময় লেগেছে নয় মাস। নভেম্বরের পর বাড়তে বাড়তে জানুয়ারির শুরুতে আড়াই লাখে দাঁড়ায়। জুনে কমে এসে দিন গড় ১১ হাজারে দাঁড়ায়। কিন্তু এর ছয় মাস পর সংক্রমণ দাঁড়ায় ১ লাখ ৭ হাজারের বেশি।

এ দিকে সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি ও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে।

বর্তমান যুক্তরাষ্ট্রে ৪৪ হাজারের বেশি মানুষ করোনা নিয়ে হাসপাতালে ভর্তি আছে। যা জুনের চেয়ে চারগুণ বেশি। অন্যদিকে জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজারের বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন