1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইন্দোনেশিয়াকে করোনাভাইরাস চিকিৎসার জরুরি ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ইন্দোনেশিয়াকে করোনাভাইরাস চিকিৎসার জরুরি ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ইন্দোনেশিয়াকে করোনাভাইরাস চিকিৎসার জরুরি ওষুধ উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ।

শনিবার ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান ইন্দোনেশিয়ার পাবলিক মেডিসিনস ও হেলথ সাপ্লাইস ম্যানেজমেন্টের পরিচালক ডা. উইয়েন্ড্রা ওয়াওরানতুর কাছে এসব ওষুধ হস্তান্তর করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের বন্ধু দেশ ইন্দোনেশিয়ার জনগণের জন্য শুভেচ্ছার প্রতীক হিসেবে এসব ওষুধ দেওয়া হলো।’

এশিয়ায় করোনাভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। গতকাল পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৩৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে এবং এক লাখ দুই হাজারেরও বেশি মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন