1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। জাওঝান প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর শেবেরঘান দখলে নিয়েছে তারা।

সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার তারা শহরটির নিয়ন্ত্রণ নেয় বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।

সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তা বাহিনী কেবল খাজা দাকো জেলায় প্রাদেশিক বিমানবন্দর এলাকায় অবস্থান করছে।

এই জেলাটি শেবেরঘান থেকে ১৭ কিলোমিটার দূরে। এটি আফগান সাবেক ভাইস প্রেসিডেন্ট মার্শাল আবদুল রশিদ দোস্তুমের নিজ শহর।

তালেবানের নিয়ন্ত্রণে যাওয়া এটি দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

জাওঝানের পতনের জন্য আইনপ্রণেতারা কেন্দ্রীয় সরকারের অবহেলাকে দায়ী করেছেন। তারা বলেছেন, সরকার এ বিষয়ে নির্বিকার ছিল।

শনিবারই দেশের নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে উত্তরঞ্চলীয় প্রদেশগুলোর অবস্থা নিয়ে আলোচনা করতে দোস্তুমের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আশরাফ গানি।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন