1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বানর হত্যা মামলায় এক মহিলা গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে বানর হত্যা মামলায় এক মহিলা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২০
  • ৫১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যখাগদি এলাকা থেকে খাবারের সাথে বিষ মিশিয়ে বানর হত্যার অভিযোগে শনিবার গভীর রাতে শাহানাজ বেগম (৫৫) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার বিকেল সাড়ে চারটার দিকে গ্রেফতারকৃত মহিলাকে আদালতে চালান করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার মধ্যখাগদি এলাকার লতু হাওলাদারের স্ত্রী শাহানাজ বেগমকে শনিবার গভীর রাতে বানর হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। উল্লেখ্য ৫ মে মঙ্গলবার বিকেলে খাবারের সাথে বিষ মিশিয়ে ১৫টি বানরকে হত্যা করা হয়। এ ঘটনায় গত বুধবার সদর থানায় একটি মামলা দায়ের করেছে বন বিভাগ। বানর হত্যার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, বানর হত্যার ঘটনায় বন বিভাগের দায়ের করা মামলায় প্রথমে শাহানাজ বেগম ও আকু হাওলাদার নামে দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানাজ বেগম বানর হত্যার কথা স্বীকার করেছেন। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক করা আরেকজন বানর হত্যার সাথে জড়িত নয় বলে তাকে আমরা ছেড়ে দিয়েছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন