1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদরীপুর কারাগার থেকে মুক্তি পেল সাজাপ্রাপ্ত ২৭ বন্দি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদরীপুর কারাগার থেকে মুক্তি পেল সাজাপ্রাপ্ত ২৭ বন্দি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।।
মাদারীপুর জেলা কারাগার থেকে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ৮ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার মুক্তি দেয়া হয়েছিল ১৫ জন ও গত মঙ্গলবার মুক্তি দেয়া হয়েছিল ৪ জনকে। মুক্তিপ্রাপ্তদের সাজার জরিমানা টাকা ও বাড়ি যাওয়ার ভাড়ার টাকা দেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিম।
মাদরীপুর জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, সরকারিভাবে কারা অধিদপ্তর থেকে মোট ২৭ জনের মুক্তির আদেশ আসলে আমরা তাদেরকে তিন ধাপে কারগার থেকে মুক্ত করে দেই। মাদকসহ অন্যান্য মামলায় সাজা প্রাপ্ত হয়ে তাদের সাজার অধিক সময় খেটে ফেলেছেন। কারা অধিদপ্তরের আদেশে পর্যায়ক্রমে আরো বন্দিদের মুক্তি দেয়া হবে।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিমের ম্যানেজার এ্যাড. মুনির হাসান মিঠু বলেন, সরকারের উদ্যোগে পরিচালিত জিআইজেড এর কারিগরি সহযোগিতায় প্যারালিগ্যাল প্রকল্পের মাধ্যমে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্যারালিগ্যাল টিম সাজাপ্রাপ্ত ১২ জন বন্দির অনাদায়ে জরিমানার টাকা ও যাতায়াত ভাড়ার টাকা প্রদান করেন। বন্দিদের জন্য আমাদের এ সহযোগিতা আগামীদিনগুলোতে অব্যহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন