1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন আর করোনা উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৪ জন মারা যান। এ নিয়ে চলতি মাসের পাঁচ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৮৩ জন।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩০ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪২ জন মারা যান। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন। এদের মধ্যে আটজন নারী এবং নয়জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে নয়জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দুজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৯ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯১ জন।

এর মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৬ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭৭ জন।

এদিকে, বুধবার এখানকার দুটি পিসিআর ল্যাবে রাজশাহীর ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন