1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বৃহস্পতিবার গ্রেপ্তার হন হেলেনা জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক।।

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। এর আগে কয়েকটি অভিযোগের ভিত্তিকে গ্রেপ্তার হন এ ব্যবসায়ী ও সাবেক আওয়ামী লীগ নেত্রী।

র‌্যাব সদর দপ্তর এক বার্তায় জানায়, সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে আটক করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সোমবার বিকেলে পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি।

ওই মামলায় আইপি টিভি জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হেলেনা ছাড়াও হাজেরার নাম রয়েছে।

জয়যাত্রা টিভির প্রধান সম্পাদক কামরুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন, মাহফুজের নামও রয়েছে মামলায়।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গত বৃহস্পতিবার হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পেয়েছেন হেলেনা।

তিনি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এ ধরনের সংগঠনকে অনুমোদনহীন ও ভুঁইফোড় বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার হেলেনার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন