1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিনোফার্মের সঙ্গে চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সিনোফার্মের সঙ্গে চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাণিজ্যিক চুক্তির পাশাপাশি যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের সিনোফার্মের কাছ থেকে টিকা কেনা শুরুর পর এক মাসে ৭০ লাখ টিকা পেয়েছি। এ মাসেও আসবে। সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের টিকার বিপুল চাহিদা রয়েছে। এ জন্য আগেভাগে বাড়তি টিকার সংখ্যা জানাতে চেয়েছিল চীন। আমরা সেটা দিয়েছি।’

বিভিন্ন দেশের সঙ্গে সিনোফার্মের টিকা যৌথভাবে উৎপাদনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে। আমার সঙ্গে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন