1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ম্যারিকো বাংলাদেশ নিয়ে এলো রেড কিং মেনজ কুলিং অয়েল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ম্যারিকো বাংলাদেশ নিয়ে এলো রেড কিং মেনজ কুলিং অয়েল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

ম্যারিকো বাংলাদেশ তাদের নতুন ব্র্যান্ড রেড কিং মেনজ কুলিং অয়েল বাজারে নিয়ে এসেছে, যাতে রয়েছে একটি কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব। এই তেল দিয়ে ম্যাসাজে আছে পাঁচটি উপকারিতা। আরামদায়ক ঘুমের পাশাপাশি এটি আপনাকে সতেজ করবে, ক্লান্তি দূর করবে, মাথা ব্যাথা কমাবে এবং মানসিক চাপ নিরসন করবে।

রেড কিং মেনজ কুলিং অয়েল-এর সাথে থাকছে একটি ইউনিক বোতল যাতে রয়েছে কুলিং ক্রিস্টালস™ সমৃদ্ধ পাওয়ার টিউব। এতে আরো রয়েছে ১৮ টি প্রাকৃতিক উপাদানের মিশ্রণ। ব্যবহারের সময় তেলটি পাওয়ার টিউব এর মধ্যে দিয়ে যায় এবং কুলিং ক্রিস্টালস তেলটির রিল্যাক্সিং কার্যকারিতা বাড়িয়ে আপনাকে দেয় পাওয়ার কুলিং অভিজ্ঞতা।

রেড কিং মেনজ কুলিং অয়েল ইতোমধ্যেই আপনার নিকটস্থ পণ্য সামগ্রীর দোকান, কসমেটিকসের দোকান, ই-কমার্স ওয়েবসাইট এবং সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। তেলটি পাওয়া যাচ্ছে ১০০ মি.লি. (যার মূল্য ১১০ টাকা) ও ২০০ মি.লি. (যার মূল্য ২১০ টাকা) বোতল এবং ২.৫ মি.লি. (যার মূল্য ২ টাকা) প্যাকেটে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “বিগত ২ দশক ধরে বাংলাদেশি গ্রাহকদের চাহিদা পূরণে যুগোপযোগী, নতুন এবং উদ্ভাবনী পণ্য উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ম্যারিকো বাংলাদেশ। প্রিমিয়ামাইজেশনের এই যুগে এবং নানান সুযোগ-সুবিধার ফলে মানসম্মত পণ্যের গ্রাহক চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সকল স্তরের গ্রাহকের কাছে রেড কিং মেনজ কুলিং অয়েল পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এর মাধ্যমে ব্র্যান্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এবং শীর্ষস্থানে আমাদের অবস্থান ধরে রাখতেও আমরা সক্ষম হবো।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন