1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগামীকাল থেকে চলবে লঞ্চ :বিআইডব্লিউটিএ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আগামীকাল থেকে চলবে লঞ্চ :বিআইডব্লিউটিএ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বাস চলাচলেরও মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল করবে।

এদিকে রাত থেকে রবিবার পর্যন্ত সারা দেশ থেকে শ্রমিকদের ঢাকা নিয়ে আসার জন্য বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।

রবিবার থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের ঢাকায় ফেরার দুর্ভোগের খবরের মধ্যে এ সিদ্ধান্ত আসলো।

এর আগে, সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে দেশের সব নৌরুটে নৌযান চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো পোশাকশ্রমিক-কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে।

এক বিবৃতিতে কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কারখানামালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন