1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাপানের দেওয়া ৮ লাখ টিকা পৌঁছাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

জাপানের দেওয়া ৮ লাখ টিকা পৌঁছাল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এর আগে ২৪ জুলাই প্রথম দফায় জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকা পৌঁছায়। ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান এ টিকা নিয়ে অবতরণ করে।

টিকা নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখের বেশি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাল জাপান। এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকা পৌঁছায়।

সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) তিন কোটি ডোজ টিকা কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ।

ওই টিকার প্রথম চালান পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান শুরু হয়। পরে ভারত সরকার নিষেধাজ্ঞা দিলে সেরাম টিকা সরবরাহ বন্ধ করে দেয়।

এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশে টিকার প্রথম ডোজ দেওয়ার কর্মসূচি। এমনকি চুক্তির টিকা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছে না দিল্লি ও সেরাম কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন, তাদের মধ্যে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজের টিকা পাননি। জাপান থেকে টিকা পেলে তার বড় অংশ পূরণ হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন