1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ময়মনসিংহের ৫ জন,  নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইলের একজন।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৫ জন, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ৬৫৩টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন