1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

খুলনার তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনার তিন হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনার করোনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা গেছেন- বাগেরহাটের মোড়লগঞ্জের আ. সালাম (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪৮ জন এবং আইসিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর ছোট বয়রা এলাকার এমএ রউফ (৮২), লবনচরা ওয়াজেদনগরের মো. ফারুক হোসেন (৬২) ও রূপসা রহিমনগরের আব্দুল আজিজ (৮০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪০ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী ভর্তি হয়েছে আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

খুলনা ৮০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ২১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর আহসান আহমেদ রোডের রবিন্দ্রনাথ দাস (৬৪), টুটপাড়া মহিরবাড়ীর খালপাড়ের তরিকুল ইসলাম (৬৩), ৩ নং ধর্মসভা ক্রস রোডের স্বপ্না ওরফে লিনা নাসরিন (৪২) ও দৌলতপুরের মুন্সিপাড়ায় মাহাবুবা আনোয়ারা (৪০)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে ৯ জন রয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন