1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেন্দ্রে এনআইডি দেখিয়ে মিলবে টিকা: স্বরাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কেন্দ্রে এনআইডি দেখিয়ে মিলবে টিকা: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

১৮ বছর বয়সের ঊর্ধ্বের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই তাকে করোনার টিকা দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের সার্বিক বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। ১৮ বছর বয়সের ঊর্ধ্বের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই তাঁকে টিকা দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ টিকা কার্যক্রম মনিটরিং করবেন বলে জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে।

শিল্পপতিরা কলকারখানা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “লকডাউন শিথিল করার ব্যাপারে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যে অনুরোধ করেছিলেন তা রক্ষা করা সম্ভব হয়নি।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন