1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দেশে করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক।।করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে আক্রান্ত হেয়েছে সর্বোচ্চ ১৫১৯২ জন। ৫১ হাজার নমুন পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়।

এর আগে, গত ১৯ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও রোববার করোনায় ২২৮ জন মারা যায়। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৫২১ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী।

এদের মধ্যে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ১৪ জন মারা গেছে।

তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছে ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাসায় মারা গেছে ২৬ জন ও হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছে ১১ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়েছে ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন