1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্রান্সে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইন অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইন অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও ফ্রান্সের পার্লামেন্ট করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইন অনুমোদন করেছে।

রবিবার পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।

এ আইনের কারণে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রায় এক লাখ ৬০ হাজারেরও বেশি লোক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এই আইনের বিরোধিতা করে। এ সময়ে অনেককে গ্রেপ্তার করা হয়।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ স্বাস্থ্য পাসের বিষয়ে নির্দেশ জারি করেন। এতে বলা হয়, সিনেমা কিংবা নাইটক্লাবের মতো জায়গা যেখানে ৫০ জনের বেশি লোক জড় হবে, সেখানে এই পাস লাগবে।

এছাড়া আগস্ট থেকে বিমান ভ্রমণ ও আন্ত:ট্রেন ভ্রমণেও এ পাস বাধ্যতামূলক করা হচ্ছে।

পাসটিতে টিকার সবগুলো ডোজ সম্পর্কে এবং করোনা নেগেটিভের তথ্য থাকবে।

ম্যাখোঁর এ ঘোষণার মধ্য দিয়ে ফরাসি সরকারের করোনা মোকাবিলায় টিকাকেই প্রধান হাতিয়ার হিসেবে গণ্য করার বিষয়টি উঠে এসেছে।

তবে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলে। কেউ কেউ একে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করেন।

রবিবার তিন ঘণ্টা ধরে উভয় কক্ষের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছালে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পক্ষে ভোট পড়ে ১৫৬ এবং বিপক্ষে ৬০টি। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ১৪ জন।

তবে এটি আইনে পরিণত হতে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন