1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির পরিকল্পনা বাংলাদেশের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির পরিকল্পনা বাংলাদেশের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

অনলাইন জগতে ‘আত্মনির্ভরশীলতা বাড়াতে’ বাংলাদেশ সরকার ফেইসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নারী উদ্যোক্তাদের নিয়ে সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)’র একটি ভার্চুয়াল প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার দুপুরে মন্ত্রী এসব কথা জানান।

জুমের বিকল্প হিসেবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বৈঠক নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। মহামারীর সময়ে তার মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বৈঠক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ সভা করছি। জুমের মতো এই প্ল্যাটফর্মে এখন ১০০ জনের বেশি অংশগ্রহণ করা যায়। আমরা চেষ্টা করছি একবারে ৩০০ জনের সক্ষমতা অর্জনের। সেটা করতে পারলেই উইকে আমরা নিজেদের উদ্ভাবন ব্যবহার করার সুযোগ দিতে পারবে। ১ ঘণ্টার ওপরে বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর বেশি করতে গেলে অল কিছু খরচ পড়বে।’

নিজেদের পরবর্তী পরিকল্পনার কথা উল্লেখ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে, উইম্যান অ্যান্ড ই-কমার্সের যেমন নিজস্ব ফেইসবুক গ্রুপ আছে, ওই রকম একটা সামাজিক যোগাযোগমাধ্যম নিজেদের তৈরি করা। আমাদেরই একটা মাধ্যম থাকবে, ফেইসবুকের বিকল্প হিসেবে। যার মাধ্যমে আমাদের উদ্যোক্তারা নিজেদের তথ্য-উপাত্ত এবং তাদের যোগাযোগের জন্য একটা অনলাইন মার্কেট প্লেস… নিজেদের মধ্যে হতে পারে… একটা চমৎকার গ্রুপ তারা তৈরি করতে পারে। সেটা কোনো কারণে যাতে বিদেশ নির্ভর হতে না হয়। তার জন্য আমরা যোগাযোগ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।’

এখন ইউটিউবের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে উদ্যোক্তারা বিজ্ঞাপন দিয়ে থাকেন। তাতে অনেক টাকা চলে যায়। সরকার রাজস্ব হারায়। এই ভাবনা থেকে ইউটিউবের বিকল্প তৈরি করা হচ্ছে।

‘আমরা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছি। সেটিও আশা করছি অল্পদিনের মধ্যে তৈরি করতে পারব। এর সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আলাপন নামের একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘আত্মনির্ভরশীল হতে আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করেছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন