1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।

এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। ৬ জন পুরুষ এবং ৫ জন নারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৬ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন।

এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৪২২ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১৩৪জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৮৮ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন৩৭ জন। শনিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি ছিলেন ৪১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে ১৯৪ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৫৩ জন।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শুক্রবার রাজশাহীতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৫  ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন