1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে ৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে ৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনার রূপসার সুকুরুন্নেছা (৭২), বাগেরহাটের মোল্লাহাটের ঝর্ণা (৪৫), ফকিরহাটের লকপুরের সাবিনা খাতুন (৩৬), রামপালের এনামুল হাসান (৪৭), যশোরের কেশবপুরের রেখা রানী ঘোষ (৬৫) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মোর্শেদা বেগম (৬০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, নগরীর বসুপাড়া মেইন রোডের আফরোজা বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

খুলনা জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন, তার মধ্যে ১৮ জন পুরুষ ও ১৬ জন নারী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন একজন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৮৭ শয্যার করোনা ইউনিটে ৬৬ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর দৌলতপুর খান এ সবুর রোডের জালাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৬৬) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন