1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জেলা বিএনপির ঈদ সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

জামালপুরে জেলা বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ৩৫০ জন অসহায় ব্যক্তিদের ঈদ সামগ্রী দিয়েছে জামালপুর জেলা বিএনপি। মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এ সময় ৩৫০ জন অসহায় ব্যক্তিদের মাঝে চাল, সেমাই, চিনি, তেল ও দুধ বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপিনেতা অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, মহামারী করোনার মধ্যেও সরকারী দলের নেতাকর্মীরা জনগনের নামে টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তারা জনগণের পাশে না থেকে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন দুর্যোগ সময়ে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন এখনও রয়েছেন। তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন