1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ২০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে নারী ৮জন এবং পুরুষ ১২জন। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ১৬ জন মারা গেছেন।

এ নিয়ে চলতি মাসের ২০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৯ জনের মৃত্যু হলো।

এর মধ্যে করোনা পজিটিভ ছিল ১১০ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৩৯ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় এখানে মারা যাওয়া ২০ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ৩, নাটোরের ৫, নওগাঁর ২ জন রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ২০ জনের মধ্যে ৬ জনের বয়স ৬১ বছরের উপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১জন।

২৪ ঘণ্টায় এখানকার করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। আর এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ জন।

মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৮০ জন।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, সোমবার রাজশাহীতে ১৫২০ জনের নমুনা পরীক্ষা করে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৬০ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন