1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে নাসাসের ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নাসাসের ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে নারী সাংবাদিক সংঘ (নাসাস) ৬ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে এ স্মারকলিপি জমা দেন নারী সাংবাদিকরা। ৬ দফার দাবিগুলো হলো- ১. করোনাকালীন লকডাউনের সময়ে প্রণোদনা হিসেবে মাসিক ন্যুন্যতম ১০ হাজার টাকা সরাসরি সরকার কর্তৃক নারী সাংবাদিকদের প্রদান, ২. ওয়েজবোর্ড অনুযায়ী পূনাঙ্গ বেতন, উৎসব ভাতাসহ প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা ও বকেয়া বেতন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, ৩. মহামারী দুর্যোগের এই সময় মিডিয়া হাউসগুলিতে কোন লে-অফ, অব্যাহতি বা ছাটাঁই করা যাবে না। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে সুনির্দিষ্ট পরিপত্র জারি, ৪. যেসব নারী সাংবাদিক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশন ও যথাযথ চিকিৎসার সমুদয় দায়িত্ব সরকার ও মালিককে বহন করতে হবে, ৫. সকল নারী সাংবাদিকদের জন্য সর্বনিম্ন মূল্যে পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু, ৬. কর্মরত নারী সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ ঝুঁকি ভাতা এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেলে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। স্মারকলিপি জমাদানকালে নারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পল¬ীর আলো পত্রিকার কমার্শিয়াল ম্যানেজার জহুরা জান্নাত লিনা, পূর্বাঞ্চল প্রতিনিধি লিমা আক্তার, বিজ্ঞাপন প্রতিনিধি তানজিনা, নাসরিন আক্তার লিজা, দৈনিক তরুন কন্ঠের জেলা প্রতিনিধি শারমিন আক্তার প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন