1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ২০২১-২০২২ বর্ষের দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ২০২১-২০২২ বর্ষের দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 মোঃ নূর ইসলাম নয়ন।।
লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত ফুলবাড়ী বাসস্ট্যান্ড লায়ন্স ভবনের হলরুমে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ জুলাই স্বাস্থ্যবিধি মেনে লায়ন্স ক্লাবের ২০২০-২০২১ বর্ষের বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান ও বিদায়ী সেক্রেটারী লায়ন এম.এ খালেক দায়িত্ব হস্তান্তর করেন ২০২১-২০২২ বর্ষের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না ও সেক্রেটারী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেনকে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ-২ হেড কোয়ার্টার বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাডঃ এম.এ মজিদ, যোন চেয়ার পার্সন-ক্লাবস্ লায়ন মোজাফ্ফর আলী মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন মোকাররম হোসেন, লায়ন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সরকা, লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন শাহ্ আলম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর অফিসের এও মোঃ সবুর সরকার। নব- নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না বলেন, ক্লাবের উন্নয়নে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে যে দায়িত্ব আমি পেয়েছি সেটা আমার কাছে গুরু দায়িত্ব। ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাব। সেইসাথে আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ঐতিহ্য ও সুনাম ধরে রাখব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন