1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাসায় বসে টিকা নিতে চান খালেদা জিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বাসায় বসে টিকা নিতে চান খালেদা জিয়া

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় বসে করোনা ভাইরাসের টিকা নিতে চান।খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আবদুস সাত্তার রবিবার  এ তথ্য জানান।

তিনি বলেন, “চেয়ারপারসনের চিকিৎসকেরা এই মুহূর্তে তাকে বাসার বাইরে নেওয়া নিরাপদ মনে করছেন না। তারা চাচ্ছেন তাকে বাসায় রেখেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক।”

তিনি বলেন, “আমরা চাচ্ছি সরকার যেন তার বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করে। সেটি না হলে তিনি কেন্দ্রে গিয়ে টিকা নেবেন।”

সাত্তার জানান, “করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) গ্রহণে মোবাইল ফোনে নির্ধারিত তারিখ উল্লেখ করে একটি এসএমএস পেয়েছেন খালেদা জিয়া।”

তিনি বলেন, “বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় গুলশানের বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান তিনি। কারণ করোনা ভাইরাসের ডেলটা ধরন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় খালেদা জিয়ার বাসার বাইরে যাওয়া কোনো ভাবেই নিরাপদ মনে করছেন না তার চিকিৎসকরা। বাসায় টিকা দেওয়ার জন্য সরকারের একজন মন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন বিএনপি মহাসচিব।”

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেছেন, “টিকার এসএমএস একটা আনুষ্ঠানিকতা। সেটা এসেছে। ঈদের আগেই যেকোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন