1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাক ক্রিকেটার রাজ্জাককে বিয়ে করছেন বাহুবলীর অভিনেত্রী? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পাক ক্রিকেটার রাজ্জাককে বিয়ে করছেন বাহুবলীর অভিনেত্রী?

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাহুবলীর অভিনেত্রী তামান্না ভাটিয়াকে মনে রয়েছে নিশ্চয়ই? সম্প্রতি তামান্না ভাটিয়ার বিয়ের খবর ভাইরাল হয়েছে। পাক ক্রিকেটারের সঙ্গে দক্ষিণি অভিনেত্রীর বিবাহের সংবাদ এখন শিরোনামে।

সম্প্রতি শোনা যাচ্ছিল, তামান্না ভাটিয়া পাকিস্তানের ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে স্রেফ এটুকুই নয়, দু’জনেরই একটি ছবি ভাইরাল হয় যেখানে তামান্না এবং রজ্জাককে গয়না দেখতে দেখা গেছে। তবে, এই সব সংবাদগুলির বিষয়ে নিজেই মুখ খুলেছেন তামান্না ভাটিয়া। নিজের বিবাহ সম্পর্কিত সত্যও মানুষের কাছে তুলে ধরেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তামান্না ভাটিয়া এই গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে নিজের সিনেমার কাজেই সবটুকু মনোযোগ দিয়েছেন এবং এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর। এই ছবিটি ২০১৭ সালে দুবাইতে একটি অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে তামান্না ভাটিয়া এবং আব্দুল রজ্জাককে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই প্রথম অবশ্য তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে গুজব রটেনি। আগেও বহুবার এমনটা হয়েছে এবং শান্ত হয়ে ঠাণ্ডা মাথায় তামান্না এই গুজব উড়িয়েও দিয়েছেন।

তামান্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে তাঁর বিয়ে সংক্রান্ত গুজব প্রসঙ্গে বলেন, একদিন কোনও অভিনেতার সঙ্গে, একদিন কোনও ক্রিকেটারের সঙ্গে, এখন আবার চিকিৎসক… মনে হচ্ছে যেন বর কিনছি আমি। আমি প্রেমে পড়তে ভালোবাসি তবে আমি স্পষ্টতই গুজব পছন্দ করি না, বিশেষ করে যখন আমার ব্যক্তিগত জীবন এর সঙ্গে জড়িয়ে। তামান্না ভাটিয়া হিম্মতওয়ালা সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। বাহুবলীতে তাঁর অভিনয় মানুষের মন জয় করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন