1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে ১৯ কোটি ছাড়াল করোনা রোগী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বে ১৯ কোটি ছাড়াল করোনা রোগী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Hospital staff carry the body of a person who died of COVID-19 to a morgue in Mumbai, India, Friday, May 29, 2020. Most of the over 150,000 cases are concentrated in five of India’s 28 states, though an increase in cases has also been reported in some eastern states as migrant workers have begun arriving home from big cities on special trains. (AP Photo/Rajanish Kakade)

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রথম ধাপে রয়েছে বিশ্ব। ইতোমধ্যে শনাক্ত রোগী ছাড়িয়ে গেছে ১৯ কোটির গণ্ডি। মৃত্যুর সংখ্যাও ৪১ লাখের পথে।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের শনিবারের হালনাগাদ তথ্যে এমনটা জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ লাখ ৬২ হাজার ৮০০ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ২ লাখ ৭০ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে।

গত একদিনে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ৬৫৩ জন। মোট মৃত্যু বেড়ে হয়েছে  ৪০ লাখ ৯১ হাজার ৪৮৯ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৪৯ লাখ ৩০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত রোগী প্রায় ৩ কোটি ১০ লাখ ৬৫ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ।

সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৮ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪০ হাজার ৫০০ জন যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন