1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতারণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মাদারীপুরের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতারণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬সালের এস এস সি ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার(১৬ই জুলাই) বিকাল ৪টায় ভুইয়া কমিনিউটি সেন্টার হলরুমে সাস্থবিধি মেনে এ খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

২৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল,১কেজি পোলাউর চাল, ১ কেজি সয়াবিন তৈল, ১কেজি চিনি,১ কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, ২ প্যাকেট দুধ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস,৯৬সালের এস এস সি ব্যাচের শিক্ষার্থী নিশাদ ভুইয়া,খসরু জামান,হিমেল ভুইয়া,বায়জিদ মিয়া,সোহেল আলম,হাবিব, হাসান, ইসাহাক সহ অন্যান্যরা। এ সময় এস এস সি ১৯৯৬সালের ব্যাচের পক্ষ থেকে নিশাদ ভুইয়া বলেন আমরা জাতির এই ক্রান্তিলগ্নে করোনা কালিন সময় আমাদের ইউ আই স্কুলের ৯৬ব্যাচের পক্ষ থেকে ২৫০অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার দিতে পেরেছি এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।তিনি আরো বলেন দেশে বিরাজমান মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র অসহায় মানুষের পাশে সমাজের আরো বৃত্তমান লোকেরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে এই দুর্যোগ কাটাতে পারবো বলে আমার বিশ্বাস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন