1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৭ জনের।

এর আগে বৃহস্পতিবার বিভাগে ৪৭ জনের মৃত্যু ও ১ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়।

বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, যশোর ও মেহেরপুরে ৪ জন করে, নড়াইলে ৩ জন, বাগেরহাটে ও ঝিনাইদহে ২ জন করে এবং চুয়াডাঙ্গা ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮০৪ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন