1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল নাগাদ তাদের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ২, পাবনার ১ জন ও নওগাঁর ১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১১ জন আর নারী চারজন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৫ জনের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।

এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯১ জনের মৃত্যু হলো। এর মধ্যে করোনা পজিটিভ ছিল ৮৮ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ১৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। আর এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ জন।

বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৯৮ জন।

এদিকে, বৃহস্পতিবার রাজশাহীতে ১৪৫২টি নমুনা পরীক্ষা করে ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন