1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এ সব টিকা সরবরাহ করা হবে

অনলাইন ডেস্ক।।

ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো এক টুইট বার্তায় জানিয়েছেন, বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে তার দেশ।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি মঙ্গলবার ১৫টি দেশকে কোভ্যাক্সের আওতায় ১ কোটি ১০ লাখ টিকা দেওয়া ঘোষণার দেন। এরপরই রাষ্ট্রদূত ওই টুইট করেন।

নাওকি ইটো বলেন, “বাংলাদেশে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। কভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এ সব টিকা সরবরাহ করা হবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন জাপানে উৎপাদন করা হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, শিগগিরই কোভ্যাক্সের টিকা পাবে বাংলাদেশ, কম্বোডিয়া, পূর্ব তিমুর, লাওস, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, ভেনুয়াতু ও ইরান।

অবশ্য এ সব দেশের আগেই বৃহস্পতিবার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানকে বাড়তি ১০ লাখ ডোজ করে দেওয়া হবে। এর আগেও তাইওয়ান এবং আসিয়ানভুক্ত পাঁচ দেশকে জাপান ভ্যাকসিন সরবরাহ করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন