1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনের সুজৌ শহরে হোটেল ধস, নিহত ১৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

চীনের সুজৌ শহরে হোটেল ধস, নিহত ১৭

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চীনের সুজৌ শহরের একটি হোটেল ধসে পড়ায় ১৭ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ধংসস্তূপের ভেতর উদ্ধারকারীরা ২৩ জনকে খুঁজে পান। এর মধ্যে ছয়জন জীবিত ছিলেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেল মালিক ভবনের কাঠামো পরিবর্তন করতে চাইলে এই দুর্ঘটনা ঘটে।

গত কয়েক বছরে ভবনটি বার কয়েক সংস্কার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।

রেড স্টার নিউজকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভবনটিতে মাত্র তিনটি ফ্লোর ছিল। কিন্তু কয়েক বছরে ফ্লোর আরও বাড়ানো হয়েছে।’

প্রদেশ সরকার জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের অপরাধী আইনে বিচার করা হবে।

সিজি কাইউয়ান নামের হোটেলটি ধসে পড়ে স্থানীয় সময় সোমবার বিকেলের দিকে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন ৬০০ উদ্ধারকর্মী।

প্রথমে বলা হয়, ভবনটিতে ১৮ জন মানুষ আছেন। পরে জানা যায় অনিবন্ধিত হিসেবে আরও ছয়জন বসবাস করছেন।

এর মধ্যে ছয় জন বেঁচে আছেন, পাঁচজন আহত হয়েছেন। এক জন সুস্থ আছেন।

চীনে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভবনে দুর্ঘটনা ঘটল। এর জন্য দুর্বল নির্মাণ কাজকে দায়ী করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন