1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বগুড়ার শিবগঞ্জে আলহাজ্ব লোকমান মাস্টারের ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বগুড়ার শিবগঞ্জে আলহাজ্ব লোকমান মাস্টারের ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বগুড়া সংবাদদাতা।। 

বগুড়া  শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু’র পিতা অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আলহাজ্ব লোকমান মাস্টার (৭৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না………….রাজিউন।

উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী গ্রামে তার নিজ বাসভবনে ১২ জুলাই সোমবার দুপুর ১ঘটিকার সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ নাতী-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব মোলামগাড়ী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সৈয়দ মির্জারুল আলম শাহজাদা চৌধুরী, শিবগঞ্জ উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম হোসেন ইকবাল, বিহার ইউপি’র সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জুলফিকার হাসান শাওন, নিরাপদ সড়ক চাই (নিসচা’র) শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা’র) সাংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল ইসলাম রবি প্রমূখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন