
জামালপুর সংবাদদাতা।।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার উদ্যোগ গ্রহন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর। সোমবার থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য এ কার্যক্রম চালু হয়েছে।
পিবিআই, জামালপুরের অফিস সুত্রে জানা যায়, জামালপুরে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাদের পাশে থাকার উদ্যোগ গ্রহন করেছে পিবিআই জামালপুর।
মুজিববর্ষ উপলক্ষে জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে দুইটা হটলাইন নাম্বার চালু করা হয়েছে। নাম্বার দুটি হলো- ০১৩২০-০২৯৩১০ অথবা ০১৩২০-০২৯৩২৮। এই নাম্বার দুটিতে যাদের অক্সিজেন সিলিন্ডার কেনার ক্ষমতা নেই তারা যোগাযোগ করে বিনামূল্যে সেবা নিতে পারবেন।
Design & Developed By: RTD IT ZONE