1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় এক সপ্তাহের মৃত্যুতে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

করোনায় এক সপ্তাহের মৃত্যুতে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সাম্প্রতিক ছবি

অনলাইন ডেস্ক।।

করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও শনাক্তের নিরিখে দেশে গত কয়েক সপ্তাহে নতুন নতুন রেকর্ড হচ্ছে।  এর মাঝেই জানা গেল, এক সপ্তাহের হিসেবে মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ।

৯ জুলাই পর্যন্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।

এ ছাড়া নতুন রোগী শনাক্তের দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।

মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল ও দ্বিতীয় স্থানে ভারত।

রবিবার সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার সংক্রমণে এদিন সর্বোচ্চসংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এ সময় সারা দেশে ২৩০ জনের মৃত্যু এবং ১১ হাজার ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ দিকে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন ও মারা গেছে ৪০ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন।

এ ছাড়া শনাক্তের নিরিখে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৯তম। মোট আক্রান্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন ও মারা গেছে ১৬ হাজার ৪১৯ জন মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন