1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার চার হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

খুলনার চার হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন করোনায় ও ৫ জন উপসর্গ নিয়ে, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, খুলনাতে গতকাল রবিবার ১৪, শনিবার ১০জন, শুক্রবার সর্বোচ্চ ২৭ জন, আর ৮ ও ৭ জুলাই ২২ জন, গত ৬ ও ৫ জুলাই ১৭ জন, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মিলে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনা মহানগরীর নিরালার আবুল হোসেন (৪৫), খালিশপুরের আসমত শেখ (৮০), একই এলাকার জাহিদ হক (৩৫), সোনাডাঙ্গার পলি (৩২) ও পাইকগাছার মহিউদ্দিন সরদার (৭৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৯ জন। যার মধ্যে রেড জোনে ১২৫ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর মুন্সিপাড়ার শামসুন্নাহার (৪৫), দৌলতপুরের রেলীগেট এলাকার মো. আলী আকবর (৬১) ও রূপসা আনন্দনগরের আজিজুর রহমান (৭৫)।

এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন, তার মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

মৃত ব্যক্তি হলেন- নগরীর আড়ংঘাটার আফসার আলী (৭০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনা নগরীর টুটপাড়ার সালেহা বেগম (৮৬), স্যার ইকবাল রোডের মুসতারী (৮২) এবং বাগেরহাটের কচুয়ার শেখ জাফর আহম্মেদ (৮৯)। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন