1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার তিন হাসপাতালে রোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

খুলনার তিন হাসপাতালে রোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন করোনায় ও দুইজন উপসর্গ নিয়ে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।

শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়ও কোনো মৃত্যু হয়নি। প্রসঙ্গত, গতকাল শনিবার খুলনাতে ১০ জন, শুক্রবার সর্বোচ্চ ২৭ জন, আর ৮ ও ৭ জুলাই ২২ জন, গত ৬ ও ৫ জুলাই ১৭ জন, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে দু’জন মিলে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। যার মধ্যে রেড জোনে ১২১ জন, ইয়েলো জোনে ৩৬ জন, আইসিইউতে ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার সুফিয়া (৪৫), নগরীর সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫), খালিশপুরের শাহারা বেগম (৬৫), আফিলগেটের নাজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০) এবং যশোরের এমএ খলিল (৮০)। এছাড়া দু’জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর ডালমিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), রূপসার জীবন কৃষ্ণ পাল (৫৭), তেরখাদার বারাসাত এলাকার মফিজুল ইসলাম (৫৫) এবং যশোরের অভয়নগরের জেসমিন বেগম (৪৫)।

এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন, তার মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার সোনাডাঙ্গা মেইন রোডের মো. ফকরুদ্দীন (৪৪) ও যশোরের কেশবপুরের হাসানপুর এলাকার মঞ্জুয়ারা বেগম (৫০)।

বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন