1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চার ছেলেসহ সজীব গ্রুপের চেয়ারম্যান আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

চার ছেলেসহ সজীব গ্রুপের চেয়ারম্যান আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ডেস্ক রিপোর্ট।। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে ৫২ জন নিহতের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমসহ আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার তাদের আটকের কথা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

এমএ হাসেম ও তার ছেলেদের রাজধানীর গুলশানের বাসভবন থেকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

আটককৃত অন্যরা হলেন- এমএ হাসেমের ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহিম, তাওসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম, কারখানার কর্মকর্তা শাহান শাহ আজাদ, মামুনুর রশিদ এবং মো. সালাহউদ্দিন।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ভবনটি নির্মাণে ত্রুটি ছিল বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আমরা মনে করি, এটা ইচ্ছাকৃত দুর্ঘটনা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি মর্মান্তিক। লাশ শনাক্তের জন্য ইতোমধ্যে স্বজনদের ডিএনএ টেস্ট শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী।

ফায়ার সার্ভিস ও বেঁচে ফেরা শ্রমিকদের দেওয়া তথ্য মতে, ভবনের নিচতলায় প্রথমে আগুন লাগে। নিচতলায় ছিল ফয়েল প্যাকেটসহ বিভিন্ন কার্টন। এসব সহজেই দাহ্য হওয়ার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য তলায়।

শ্রমিকদের অভিযোগ, আগুন লাগার কিছুক্ষণ পরই ভবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। এর আগেই কিছু শ্রমিক কারখানা থেকে বেরিয়ে যান। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভীত-সন্ত্রস্ত শ্রমিকরা ভবন থেকে লাফিয়ে পড়েন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন