1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগস্ট মাসের শুরুতে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আগস্ট মাসের শুরুতে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

আগস্ট মাসের শুরুতে টিকা সরবরাহের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে আগস্টের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে।

তিনি আরও জানান, চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে এক থেকে দেড় কোটি ডোজ টিকা আমাদের হাতে থাকবে।’

এ সময় দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত ১০ দিনে ৯০ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে। দেশের করোনা হাসপাতালের ৮০ ভাগ শয্যা পূর্ণ হয়ে গেছে। মাত্র ১৫ হাজার শয্যা খালি আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন