1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার সংক্রমণ না কমার জন্য চারটি কারণকে দায়ী করেছেন : ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনার সংক্রমণ না কমার জন্য চারটি কারণকে দায়ী করেছেন : ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ না কমার জন্য চারটি কারণকে দায়ী করেছেন ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দু’সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ও ৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর থেকেই প্রমাণিত, সংক্রমণ এখনো কমেনি।’

তার মতে যে চারটি প্রধান কারণের জন্য সংক্রমণ কমছে না সেগুলো হল: ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি, সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া, লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া এবং টিকাদানের কম গতি।

সৌম্য আরও জানিয়েছেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যেভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

সৌম্য বলেন, ‘আগে এক জন আক্রান্ত আরও তিন জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন