1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার চার হাতপাতালে প্রাণ গেল ২৭ জনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

খুলনার চার হাতপাতালে প্রাণ গেল ২৭ জনের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট

খুলনার চার হাসপাতালে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২৩ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন ও আবু নাসের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গার আবুল কালাম আজাদ (৪৬), সদরের হোসনেয়ারা (৫৫), দৌলতপুরের রোকেয়া (৬০), রূপসার বাবুল মোল্লা (৫০), যশোরের কদমতলা এলাকার জুলেখা (৫৭), বাগেরহাটের মোড়েলগঞ্জের কুমুদ মন্ডল (৭৮) ও নড়াইলের পুষ্প রানী (৬৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন। যার মধ্যে রেডজোনে ১২৬ জন, ইয়ালোজোনে ৩১ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- যশোরের নওয়াপাড়ার কুলসুম বেগম (৭০), ফাতেমা (৭৫) ও আনোয়ারা (৪৫), খুলনার রূপসার মর্জিনা বেগম (৬৫), দিঘলিয়ার আব্দুল হাকিম (৪৫), খুলনা সদরের রুবিনা (৫০), খালিশপুরের সেলিম সিকদার (৫৮), খুলনার মোস্তফা (৪০) ও ডুমুরিয়ার বিঞ্চু মন্ডল ও আবেদা (৬৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মহানগরীর বানিয়াখামার মমতাজ (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রুপসার মোজাফফর শেখ (৬০), রুপসার হানিফ মোড়ল (৬৫) ও নড়াইলের মুলতাহির এলাকার রমেসা (৭৫)।

এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। তার মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মোড়লগঞ্জের ইউনুস আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। এখানে ভর্তি রয়েছেন ৪৫ জন রোগী। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন ও বাড়ি ফিরেছেন তিনজন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন