1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায়ও এখানে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

এ নিয়ে চলতি মাসের প্রথম নয় দিনে রামেক করোনা ইউনিটে মারা গেলেন ১৫৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ৪৫ জন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ নারী ও ১৩ জন পুরুষ।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০, নওগাঁর ২, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২, কুষ্টিয়ার ১ জন এবং সিরাজগঞ্জের ১ জন রয়েছেন।

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৪ নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন।

বর্তমানে এই হাসপাতালে ৫০১ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪৫৪টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন