1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তান থেকে ৯০ ভাগ সেনা প্রত্যাহার সম্পন্ন: পেন্টাগন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আফগানিস্তান থেকে ৯০ ভাগ সেনা প্রত্যাহার সম্পন্ন: পেন্টাগন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক।। 

আফগানিস্তান থেকে ইতোমধ্যে ৯০ ভাগেরও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম জানায়, সেপ্টেম্বরের সময়সীমার আগেই সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে তারা আফগান নিরাপত্তা বাহিনীর কাছে সাবেক সাতটি মার্কিন ঘাঁটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। তারা সেখান থেকে অধিকাংশ মালামালও সরিয়ে নিয়েছে।

শুক্রবার মার্কিন বাহিনী কাবুলের উত্তরে অবস্থিত সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে।

গত দুই দশকের সংঘাতের অধিকাংশ সময় এ বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র।

মঙ্গলবারের ঘোষণায় জোর দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মতো মার্কিন সেনা ও বেসামরিক নাগরিক প্রত্যাহারের অধিকাংশ প্রক্রিয়া গত এপ্রিলে সম্পন্ন করা হয়েছিল।

বাইডেনের নির্দেশের সময় সেখানে সরকারিভাবে আড়াই হাজার মার্কিন সৈন্য এবং ১৬ হাজার বেসরকারি ঠিকাদার ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সরকারি হিসাবের বাইরে মার্কিন বিশেষ বাহিনীর প্রায় এক হাজার সদস্য আফগানিস্তানে কর্মরত ছিলেন।

এদিকে বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রে আফগান ভিত্তিক আল-কায়েদা হামলার ২০তম বার্ষিকী সেপ্টেম্বরের একটি সময়সীমা বেঁধে দেওয়ায় পেন্টাগন এ মাসে সেখানে তাদের উপস্থিতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ওই ভয়াবহ হামলাকে কেন্দ্র করেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরু হয়।

বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি শুক্রবার বলেন, ‘আগস্টের শেষ নাগাদ আমাদের সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’

এদিকে মার্কিন দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তানে সাড়ে ছয়শ’ বা এর বেশি সেনা রাখার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন