1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট –

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে এই হাসপাতালে মারা গেছেন ১২১ জন।

এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ৩৪ জন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ১ জনের করোনা নেগেটিভও হয়েছিল।

এদের মধ্যে ৭ নারী ও ১৩ জন পুরুষ। বেশির ভাগের বাড়ি রাজশাহী জেলায়। রাজশাহীর ৭, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জ ২, পাবনা ৪, কুষ্টিয়ার ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২০ জনের মধ্যে ১৪ জন ষাটোর্ধ্ব, দুইজন পঞ্চাশোর্ধ্ব, দুইজন চল্লিশোর্ধ্ব ও দুইজন ত্রিশোর্ধ্ব।

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৬ নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন।

বর্তমানে এখানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪৫৪টি।

এদিকে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৫৬২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

রাজশাহী জেলার ৪৪৭ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাগঞ্জের ১১৬ জনের নমুনার মধ্যে ১৮ জনের পজিটিভ এসেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন